স্ত্রী হত্যা ও শিশু ধর্ষন হত্যা মামলার ২ আাসামি র্যাবের হাতে গ্রেফতার
কেরানীগঞ্জ প্রতিনিধি:যৌতুকের জন্য স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি ও ফরিদপুরে মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
আজ বুধবার রাজেন্দ্রপুরে র্যাব-১০ এর প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এ তথ্য জানান র্যাব-১০ অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি আরো জানান, দক্ষিণ কেরানীগঞ্জের হাবিব নগর এলাকায় যৌতুকের জন্য স্বামী জীবন শেখ তার স্ত্রী নাবিলাকে প্রায়ই মারধর করতো। এই ঘটনার জেরধরে গত ২৬আগস্ট ঘাতক স্বামী জীবন শেখ নাবিলাকে গলায় ওড়না পেঁচিয়ে ভাবে হত্যা করে পালিয়ে যায়।
র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক স্বামী জীবন শেখকে মঙ্গলবার রাতে মাদারীপুর জেলার সদর থানার পুরান বাজারে এলাকায় অভিযান চালিয়ে ঘাতক স্বামী জীবন শেখ কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি জীবন শেষ র্যাবের কাছে হত্যাকান্ডের স্বীকারোক্তি দিয়েছে। অপরদিকে ফরিদপুর জেলার সদরপুর থানার বালুরচর গ্রামে গত ২৪ আগস্ট বিকেলে ১৩বছরের মানসিক প্রতিবন্ধী এক শিশুকে সিদ্দিক নামে তার এক বকেটে প্রতিবেশী ভুট্টা খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এই ঘটনায় ফরিদপুর জেলার বদরপুর থানায় ধর্ষক সিদ্দিকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়। মামলার পর ধর্শক সিদ্দিক পালিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল। গোপন সংবাদের খবর পেয়ে রেবের একটি অভিজনিক দল ঢাকা জেলার দোহার থানার কার্তিকপুর এলাকা থেকে অভিযান চালিয়ে ধর্ষক সিদ্দিককে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্শনের কথা স্বীকার করেছে।








