ঢাকা | আগস্ট ৪, ২০২৬ - ৬:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

অসুস্থ হাফিজ মোল্লার পাশে উপজেলা বিএনপির নেতা মসিয়ূর রহমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 6, 2023 - 12:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 82 বার

নিজস্ব প্রতিবেদক:দীর্ঘদিন ধরে অসুস্থ ধলগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজ মোল্লাকে দেখতে গেলেন যশোর জেলা বাঘারপাড়া উপজেলার বিএনপি সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিয়ুর রহমান।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে ধলগ্রাম ইউনিয়নের দশপাখিয়া গ্রামে হাফিজ মোল্লার নিজ বাড়িতে বেশ কয়েকজন নেতাকর্মী নিয়ে তিনি তাকে দেখতে যান।

এসময় সাবেক চেয়ারম্যান মসিয়ুর রহমান হাফিজ মোল্লার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

তিনি বলেন, ধলগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজ মোল্লা একজন ভালো মানুষ। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন এটা শুনেই তাকে আমরা দেখতে এলাম। আমার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই। তিনি যেন দ্রুত রোগমুক্ত হতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব মশিউর রহমান নারিকেলের ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক আবুল হোসেন আবার কমিটির সদস্য হাসেম আলী মোল্লা হাবিবার সরদার সুলতান মাহমুদ যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক সাবেক আরিফ হোসেন যুবদল নেতা খোকন মোল্লা টিপু সুলতান পলাশ বিএনপি নেতা আব্বাস উদ্দিন ছাত্রদলের বাঘারপাড়া উপজেলা শাখা যুগ্ন আহবায়ক হাসান আলী ধলগ্রাম বিএনপি নেতা শামসুর রহমান স্টার মেম্বার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।