কামারগাঁ ইউপির উত্তর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির উত্তর শাখার ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭ই সেপ্টেম্বর বৃহস্প্রতিবার কামারগাঁ ইউপির মাদারীপুর বাজারস্থ ইউনিয়ন আওযামীলীগের দলীয় কার্যালয়ে বিকেল ৪টা দিকে ১,৮,৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তানোর যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না ।
কামারগাঁ ইউনিয়ন উত্তর শাখার সভাপতি আলাউদ্দিন প্রামানিকে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নির্মল সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দক্ষিন ইউপি আওয়ামীলীগ শাখার সভাপতি ফজলে রাব্বি মিঞা, তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, তানোর উপজেলা কৃষক লীগের সভাপতি রাম কমল সাহা, কাঁমারগাঁ ইউপি উত্তর শাখার যুগ্ন সম্পাদক আগার খান , কামারগাঁ ইউপি আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সুফি কামাল মিন্টু,কামারগাঁ ইউপি উত্তর শাখার যুবলীগের সাধারন সম্পাদক হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ১নং ওয়ার্ডে সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন ,,৮নং ওয়ার্ডে সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আঃরব, ৯নং ওয়ার্ডে সভাপতি লুৎফর রহমান ও সাধারন সম্পাদক আঃমজিদ নির্বাচিত হন।








