বিএফইউজের নেতৃবৃন্দের সঙ্গে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়
মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নেতৃবৃন্দের সঙ্গে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
অদ্য রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫ টার সময় পটুয়াখালী শহরস্থ চৌরাস্তায় স্টার রেস্টুরেন্টে সাংবাদিকরা মতবিনিময় ও চা চক্রে মিলিত হয়।
এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ও সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লাসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
এদিকে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ ও সহসভাপতি উপাধ্যক্ষ জসীম উদ্দিনের নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও মনোজ কান্তিকর রানা, সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান সোহেল, পাঠাগার সম্পাদক মু. হেলাল আহম্মেদ রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাদল হোসেন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাহমুদ হাসান রায়হান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মীর মহিবুল্লাহ, কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম, নিয়াজ মোর্শেদ, হাসিবুর রহমান ও ফরিদ উদ্দিন এছাড়াও সদস্য রিপন কুমার দাস, মোঃ রায়হান, গোপাল হালদার রাহুল ও মারুফ ইসলামসহ অনান্যরস এসময় উপস্থিত ছিলেন।
বিএফইউজে নেতৃবৃন্দ পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিসহ অধিকার ও সুরক্ষায় সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এসময়।








