ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৫:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে হোঁচটে প্রাণ হারালেন এনজিও কর্মী ধর্ম নারায়ন বিশ্বাস

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 26, 2023 - 1:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার

পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরে রাস্তার ভাঙ্গনরোধে ব্যবহৃত এজিং এ হোঁচট খেঁয়ে রাস্তায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী ধর্ম নারায়ন বিশ্বাস (৬০) এর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯ ঘটিকায় দিনাজপুর পৌরসভার উপশহর জনতা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পথচারী ধর্ম নারায়ন বিশ্বাস (৬০) রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ইটের টুকরায় হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে আসা একটি ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দিনাজপুর কোতোয়ালি থানা সুত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত পথচারী ধর্ম নারায়ন বিশ্বাস (৬০) খানাসামা উপজেলার ধুবলিয়া গ্রামের মৃত ধরনী ধর বিশ্বাসের ছেলে এবং তিনি একজন এনজিও কর্মী।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ট্রাকটি পলাতক রয়েছে এবং সড়ক পরিবহন আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এদিকে ধর্ম নারায়ন বিশ্বাসের মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে”।