নিষেধাজ্ঞা দেয় আমেরিকা ভয় দেখায় মির্জা ফখরুল – ওবায়দুল কাদের
কেরানীগঞ্জ প্রতিনিধি: নিষেধাজ্ঞা দেয় আমেরিকা ভয় দেখায় মির্জা ফখরুল বিএনপিকে কখনো মাফ করা হবে না খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে এখন প্রায় সময়ই বক্তব্যের মঞ্চে মির্জা ফখরুলকে কাদতে দেখা যায় এটা মির্জা ফখরুল এর অভিনয় মাত্র।
পিতা হত্যার প্রতিশোধ মাতৃহত্যার প্রতিশোধ আমরা নিবোই নেব শেখ মুজিবকে যারা হত্যা করেছে তাদের কোন ক্ষমা নাই তিনি আজ কেরানীগঞ্জের জিনজিরা বাসরোড এলাকায় ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন । ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন বিএনপির সরকারের আমলে বাংলাদেশ পাঁচবার সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে চিহ্নিত হয়েছে ।
শিক্ষা স্বাস্থ্য সকল অর্জন আওয়ামী লীগ সরকারের আমলে । আওয়ামী লীগের নেতারা জানে আন্দোলন কত প্রকার ও কি কি ? যে কোন আন্দোলন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহত করতে পারবে । প্রধান বক্তা বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন কেরানীগঞ্জ ছিল বি এন পীর সরকারের আমলে হত্যা চিন্তায় ও রাহাজানি কেন্দ্রস্থল তিনি আরো বলেন বি এন পি ভাত বিরানি লোকদের খেতে দিয়ে পল্টন ময়দানে মহাসমাবেশ করে ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল উলআলম হানিফ বলেন নভেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে। আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময় মামু প্রমূখ্য বক্তব্য রাখেন ।








