খানসামায় টিটিসিতে প্রশিক্ষণার্থীদের মাঝে ট্রেনিং ম্যাটেরিয়াল বিতরণ
মো.লায়ন ইসলাম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ দিনাজপুরের খানসামা উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে SEIP প্রকল্পের মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে ট্রেনিং ম্যাটেরিয়াল (প্রশিক্ষণ ম্যানুয়াল, খাতা, কলম, ফোল্ডার, টি-শার্ট) বিতরণ করা হয়।
২৬ সেপ্টেম্বর মঙ্গলবার টিটিসির ক্লাস রুমে তৃতীয় ও চতুর্থ ব্যাচের মোট ৫০জন প্রশিক্ষার্থীদের হাতে ট্রনিং ম্যাটেরিয়াল তুলে দেন খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নিমাই কুমার দত্ত।
এসময় উপস্থিত ছিলেন ড্রাইভিং ইন্সট্রাক্টর নিয়াজুর রহমান, সহকারী ড্রাইভিং ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, আরবি ভাষা শিক্ষা প্রশিক্ষক রবিউল হাসান, ইংরেজি ভাষা শিক্ষা প্রশিক্ষক মোস্তাফিজুর রহমান, ,অফিস সহকারী রমজান আলী, কম্পিউটার অপারেটর আজমল হোসেনসহ প্রশিক্ষণার্থীগণ।
বার্তা প্রেরকঃ
মো.লায়ন ইসলাম
খানসামা (দিনাজপুর)প্রতিনিধি
মোবাইলঃ ০১৭৯৮৯৫৯৪৯৭
তারিখঃ ২৬-০৯-২০২৩







