ঢাকা | এপ্রিল ২৭, ২০২৬ - ২:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে মা- ইলিশ সংরক্ষণে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 4, 2023 - 12:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 128 বার

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা -ইলিশ সংরক্ষণে সকালে কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ

ফয়সল বিন করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক এস এম রেজাউল করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা বিএম মোস্তফা কামাল। এ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা।