ঢাকা | এপ্রিল ২৫, ২০২৬ - ১১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “অন্তরালে হারিয়ে  যাওয়া অতীত”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 5, 2023 - 10:24 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 132 বার

রাজলক্ষ্মী মৌসুমী –

> মুখোমুখি  বসেছিলাম  সেই কবে, কখন,  কোথায় মনে নেই তো জানি।
> এই বেমালুম ভুলে  যাওয়াটা আধুনিক  অবয়ব।
> সেটা  আমিও জানি।
> নিজেকে গুছিয়ে নিতে  পারলাম না কেনো?
> অনেক আগেই কেনো তোমাদের মতো হলাম না?
> নিজের খেয়ে  বনের মোষ তাড়াতে  কে চায়  বলো?
> কত আপন, কত আদর মাখা,  কত  সোহাগ তোমাতে আমাতে মিশে আছে  কিন্তু  সে  মধুর সোহাগের  আচরণ  বিদেশের আকাশে  ঢাকা পড়ে  গেছে।
> আমি যে রক্ত মাংসে গড়া একটা জীবন্ত  পুতুল ভুলে গেছিলাম।
> সেই কালো আকাশের ভীড়ে তাল মাতাল হয়ে গেছিলাম বিদেশের রঙ্গমঞ্চে।
> কালো কালো চশমার আড়ালে মেকি  অবয়বে হতবাক আমি।
> আমি বড়ই বেমানান  তোমাদের স্বপ্নিল  ভীড়ে।
> ক্ষতবিক্ষত  হয়েছি  বটে কিন্তু কত অজানা অচেনা ভালোবাসায় অভিভূতও হয়েছি।
> একটি একটি বুকের পাঁজর  আমার মুক্ত আকাশে  যারা ছিলো,  তারা চিনেও  না চেনার অন্তরালে ডুব সাঁতারে সুপ্ত।
> আমার হৃদয়ের কাগজে একদিন লিখেছিলাম যাঁদের নাম,  তারা অহমিকার অট্টালিকায় গোপনে ভনিতার জালে।
> দুরালাপনেও  তাঁদের কার্পণ্যতা ভরা মন,  মনের টান তো  অনেক  দূরের কথা।
> অতীত মনকে  বড় নাড়া দেয়।
> এই তো সেদিনও নিখাদ ভালোবাসায় একে অপরের বিপদের  সাথী ছিলাম কিন্তু  আর কি হবে কখনও এমনি মিলন মেলা?
> আশা নিরাশার বুকে  আর হয়তো কেউ কাউকে প্রয়োজন নেই, নীলিমার মেঘের  ভেলায় স্বপ্ন দেখা আর হবে না কখনও।
> তাইতো  নিজেকেও গুটিয়ে নিলাম  আমিও তোমাদেরি দলে