ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক মাতৃভাষা দিবস পালিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, February 22, 2026 - 5:47 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 57 বার
চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালন করেছেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।
এ সময় পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান শিল্পীগোষ্ঠীর নেত্রীবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক কবি ও বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শ্রী বিপ্লব জলদাস, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল, সাংবাদিক এসএম শাহেদ হোসাইন ছোটন,   সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস, সংস্কৃতি কর্মী শ্যামাপ্রসাদ দাশগুপ্ত, সদস্য অর্পিতা ঘোষ, সাগর দেবনাথ, অদিতি দাস মৃত্তিকা, আরিয়া দাস পিউ প্রমুখ।”