ঢাকা | এপ্রিল ২৫, ২০২৬ - ৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিশ্ব শিক্ষক দিবস” উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 5, 2023 - 10:30 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 122 বার
মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি: ৫ অক্টোবর “বিশ্ব শিক্ষক দিবস-২০২৩” উপলক্ষে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি (বিজিএস) এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী টুটুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, যারা শিক্ষকতার মতো মহৎ পেশায় নিয়োজিত ছিলেন কিন্তু আজ আমাদের মাঝে নেই তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। গত বছরের ন্যায় এবারও সরকারিভাবে দিবসটি পালনের উদ্যোগ নেয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকল সেক্টরের সম্মানিত শিক্ষকদের ন্যায্য পেশাগত দাবী পূরণ এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সুসম্পর্কের মাধ্যমে দেশের সকলের কল্যাণ কামনা করি।