ঢাকা | মে ৭, ২০২৬ - ২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে হরতালের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, October 29, 2023 - 2:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 87 বার

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে হরতালের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল বের করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপি’র উদ্যোগে আজ বিকেল তিনটায় এই ঝটিকা মিছিল বের করা হয়। মডেল থানার মনু ব্যাপারীর ঢাল থেকে মিছিলটি বের হয়ে কালিন্দী এলাকায় এসে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, সহ-সভাপতি ওমর শাহানেওয়াজ, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ ইশাখা ও ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ প্রমূখ।