ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ৯:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পাট্ট্যালীকুল বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব, সাংসদ হুমাম কাদেরের পক্ষে ভিপি আনছুরের উপহার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 2, 2026 - 2:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

চট্টগ্রাম:রাঙ্গুনিয়া পৌরসভার পাট্ট্যালীকুল আনন্দরাম বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব। রোববার (১ নভেম্বর) দিনব্যাপী শতবর্ষের প্রাচীন এই পুণ্যতীর্থে আয়োজিত এই পবিত্র উৎসবে পুণ্যার্থীদের মাঝে রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর পক্ষে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে তাঁর পক্ষে এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন উত্তরজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিন।

দানোৎসব উদযাপন কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। এসময় সাথে ছিলেন উপজেলা প্রবারণা ও কঠিন চীবরদান উদযাপন পরিষদের সভাপতি বাবলু বড়ুয়া, উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুকুল ইসলাম, বিএনপি নেতা জামাল উদ্দিন, ছাত্রদল নেতা নাহিদ আল মামুনসহ বিহার পরিচালনা কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এরআগে দুই পর্বের অনুষ্ঠানে দিনব্যাপী মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, বুদ্ধপূজা, সংঘদান, কঠিন চীবর দান এবং পিন্ডদানসহ বিভিন্ন মাঙ্গলিক ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।