ঢাকা | জুলাই ১, ২০২৬ - ১১:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কাঁচি প্রতীকের প্রার্থী গোলাম রাব্বানী কে সমর্থন দিয়ে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী আকতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 30, 2023 - 2:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 84 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহী-১( তানোর-গোদাগাড়ী) আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী কে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আকতার। শনিবার দুপুরের দিকে আরইউজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এঘোষনা দেন তিনি। এখবর ছড়িয়ে পড়লে কাঁচি প্রতীকের কর্মী ও ভোটাররা শুকরিয়া আদায় করেন। অপর দিকে ঈগল প্রতীকের প্রার্থী এমন সিদ্ধান্তে অসন্তোষ নৌকা শিবিরে।

জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন জেলা আ”লীগ নেতা ও দেওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান আকতার। কিন্তু তার মনোনয়ন ফরম বাতিল হয়। এর বিরুদ্ধে ইসিতে আপিল করলে সেখানেও বাতিল হয়। পরে হাইকোর্টে আকতার প্রার্থী তা ফিরে পেয়ে ঈগল প্রতীক নিয়ে ভোটের মাঠে ছিলেন। মাত্র কয়েকদিন আগে প্রার্থীতা ফিরে পান তিনি। মুলত কাঁচি প্রতীকের বিজয় সুনিশ্চিত করতেই নির্বাচন থেকে সরে দাড়িয়ে গোলাম রাব্বানীর পক্ষে ভোটের মাঠে ভূমিকা পালন করবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আকতার বলেন, আগামী ৭ জানুয়ারী কাঁচি প্রতীকের বিজয় সুনিশ্চিত করতেই আমি প্রত্যাহার করে নিলাম। আজ থেকে কাঁচি প্রতীকের প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করব। আমার পক্ষের অনুসারী ও দলীয় নেতাকর্মীদের অনুরোধ করে তিনি আরো বলেন, আপনারা আজ থেকে কাঁচি প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করবেন। কারন আমাদের লক্ষ্য একটাই আগামীতে যাতে করে প্রবীন ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়িত হয়।

আমরা একজনের বিরুদ্ধে, আমরা আওয়ামী লীগের ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আপনারা হতাশ হবেন না কাঁচি প্রতীককে বিজয়ী করে অপশাসনের জবাব দিতে হবে। সংবাদ সম্মেলনে কাঁচি প্রতীকের প্রার্থী গোলাম রাব্বানী, তানোর উপজেলা আ”লীগের সাবেক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক আব্দুস সালাম সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

রাব্বানী এক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক। কারন আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব ফাসাদ নেই। আমি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সবাইকে অনুরোধ করে বলবো, আপনারা সব ভেদাভেদ ভূলে সবাই ঐক্যবদ্ধ ভাবে আগামী ৭ জানুয়ারী কাঁচি প্রতীকে ভোট দিন, আপনাদের পবিত্র আমানত ভোটের মূল্যায়ন অবশ্যই করা হবে। তিনি আরো বলেন, আয়েশা আক্তার ডালিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেলুন প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন, আশা করছি শেষ মুহুর্তে হলেও তিনি আমাকে সমর্থন দিবেন।

ভোটারেরা বলছেন, যেহেতু গোলাম রাব্বানী স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থীর অবস্থান সবার শীর্ষে। ঈগল প্রতীকের প্রার্থী আকতার যে ভোট পেত সেটাই রাব্বানীর ক্ষতির কারন হয়ে দাড়াত। এসব নিয়ে আমরাও ভাবনায় পড়েছিলাম। আকতার সরে দাড়ানোর কারনে কাঁচি প্রতীক বিপুল ভোটে বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ।রাব্বানী সংবাদ সম্মেলন শেষে বিকেলের দিকে গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়ন ইউপির পাড়া মহল্লায় গণসংযোগ করে কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা করেন।