বাঘা ব্র্যাক আইন সহায়তা কেন্দ্র এখন নির্যাতিত মানুষের “পিস এন্ড রাইটস হোম”
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় রাজশাহীর বাঘা উপজেলার ছাতারী সেন্টার ব্র্যাক এলাকা অফিসে স্থাপিত ব্র্যাক আইন সহায়তা কেন্দ্র পদ্মা বিধৌত ভারত সীমান্ত ঘেঁষে গড়ে উঠা বাঘা উপজেলার নির্যাতিত নিপীড়িত সুবিধাবঞ্চিত মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত করনে ব্যাপক জনপ্রিয়তা এবং শান্তি ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ” পিস এন্ড রাইটস হোমে” পরিনত হয়েছে।
এ বিষয়ে ব্র্যাক বাঘা আইন সহায়তা কেন্দ্রের অফিসার মোঃ মোমিনুল ইসলাম এর সাথে কথা হলে তিনি প্রতিবেদককে জানান, বাঘায় ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে জানুয়ারি ২০২৩ হতে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত মোট ১৯৭ জন কে বিভিন্ন ভাবে আইনি সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ১৬৪ টি অভিযোগ নিবন্ধন, ১৮ জনকে এডভাইস এন্ড রেফারেল, ১৫ জনকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। উল্লেখিত ১৬৪ টি অভিযোগের মধ্যে ১২১ টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে, নিষ্পত্তির শতকরা হার ৭৪% প্রায়। যার মধ্যে ৭৯ জন দম্পতি তাদের ঘর সংসারে ফিরে গেছেন এবং ৪২ জন দম্পতি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত গ্রহন করেন এবং দেনমোহর ও ভরনপোষণ বাবদ ৪৩,৭৭,৬০১( তেতাল্লিশ লাখ সাতাত্তর হাজার ছয়শত এক টাকা বুঝে পেয়েছেন। তিনি আরও বলেন বাঘায় ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রর কার্যক্রম শুরুর পর থেকে ইতি পূর্বের সমস্ত অর্জনের রেকর্ড অতিক্রম করেছে চলতি বছর।
তিনি যোগ করেন বাঘায় পারিবারিক সহিংসতার জন্য বাল্যবিয়ে,পরকিয়া,মাদকাসক্ত, যৌতুক অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে। পারিবারিক, নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে ইতোমধ্যে ব্র্যাক মাঠ পযার্য়ের বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন।
এ ব্যপারে সরেজমিনে ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রে হতে অভিযোগ দিয়ে সংসার জীবনে ফিরে যাওয়া বলিহার গ্রামের সালমা, হরিনা গ্রামের মনোয়ারা, মহদিপুর গ্রামের তানিয়ার সাথে কথা বলে জানা যায় বর্তমানে তারা সকলে স্বামী, সন্তান, শশুর শাশুড়ী নিয়ে নির্যাতন মুক্ত শান্তিতে ঘর সংসার করছেন। তারা আরও বলেন সংসারে আগের চেয়ে তাদের গ্রহনযোগ্যতা ও মতামত বৃদ্ধি পেয়েছে। হেলালপুরের আরেকজন ভুক্তভোগী -নাজমার সাথে কথা বলে জানা যায় সে দেনমোহর ও ভরনপোষণ বাবদ তার স্বামীর নিকট হতে দাবিকৃত নায্য টাকা বুঝে পেয়েছেন। এই টাকার একটি অংশ দিয়ে তিনি সেলাই মেশিন কিনে কাজ করে সন্মানের সাথে জীবিকা নির্বাহ করছেন।বাকি টাকা ডিপোজিট করেছেন।
ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রের সেবা বিষয়ে স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ কামাল হোসেন বলেন ইদানীং ব্র্যাকের মাধ্যমে অসংখ্য অসহায় মানুষ কোন রকম ঝামেলা ছাড়াই তাদের ন্যায় সংগত অধিকার ফিরে পাচ্ছে। দিন দিন ব্র্যাকের প্রতি অসহায় মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে।
ব্র্যাক বাঘা আইন সহায়তা কেন্দ্র ২০২৪ সালের জন্য উপজেলার নির্যাতিত মানুষের “আইনি সুরক্ষা ” এবং “বাল্যবিয়ে মুক্ত বর্ষ” ঘোষণা করেন।
উল্লেখ্য ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রে হতে সরকারি ছুটি ব্যতীত প্রতি রবিবার সকাল ৮-৩০ মিনিট হতে বিকেল ৫-৩০ মিনিট পযন্ত যেকোনো বিষয় আইনি পরামর্শ এবং দেনমোহর ও ভরনপোষণ, সন্তানের ভরনপোষণ, পিতামাতার ভরনপোষণ, সন্তান উদ্ধার, জমিজামা ও অর্থ সংক্রান্ত ( প্রকৃত ডকুমেন্টস থাকা সাপেক্ষে) অভিযোগ গ্রহন করা হয়। তাছাড়া থানায় এফআইআর তথ্য দিয়ে ফৌজদারি অপরাধ বিষয় মামলা পরিচালনা সহায়তা করা হয়। প্রয়োজনে অফিস নম্বর (০১৭০০৭৯৬৫২৫) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাঘা উপজেলায় ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রের এই সাফল্যময় কর্মকান্ড বাস্তবায়নে সার্বক্ষনিক হাতে কলমে সহযোগিতা, অনুপ্রেরনা ও দিক নির্দেশনা প্রদান করে কর্মকান্ড কে বাস্তবতায় পরিনত করতে নিরলসভাবে কাজ করেছেন জোনাল ম্যানেজার (সেলপ) মোছাঃ সুফিয়া বেগম , ডিসট্রিক্ট ম্যানেজার (সেলপ) ত্রিদীপ চন্দ্র গোলদার, ডেপুটি ম্যানেজার মোঃ সামাউল ইসলাম।
ব্র্যাক আইন সহায়তা কেন্দ্রের এই অগ্রযাত্রায় ব্র্যাকের পক্ষ থেকে বাঘা উপজেলা প্রশাসন, সকল জনপ্রতিনিধি,সাংবাদিক, রিপোর্টার্স ইউনিট, শিক্ষক, স্বপসারথি, পল্লী সমাজ, গ্রাম প্রধান, ও সুশীল সমাজের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও ২০২৪ সনের নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।








