ঢাকা | জুলাই ১, ২০২৬ - ১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোর উপজেলায় নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত চেয়ারম্যান ময়না

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 31, 2023 - 2:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 122 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহী-১ (তানোর -গোদাগাড়ী) আসনের নৌকার মনোনীত সংসদ পদ প্রার্থী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নৌকা প্রতীককে বিজয়ী করতে প্রচারণা চালিয়েছেন।আজ ৩১ ডিসেম্বর(রবিবার)তানোর উপজেলার বিভিন্ন জায়গা ও তানোর পৌরসভার সকল ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করেন। পরে নির্বাচনী পথসভায় তিনি বক্তব্য রাখেন।

গনসংযোগকালে তিনি বলেন আমাদের সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে নৌকা প্রতীকের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। আমার অনুরোধ কাঁচির বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। এসময় তানোর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।