মির্জাপুরে ধীর গতিতে চলছে ভোট গ্রহণ
স্টাফ রিপোর্টারঃটাঙ্গাইল-৭(মির্জাপুর) আসনে ধীর গতিতে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
রোববার ০৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে ভোটারের সংখ্যা একেবারে নেই বললে চলে। তবে মির্জাপুর পৌরসভার ১ ও ২ নং পোষ্টকামুরী কেন্দ্রে নারী ও পুরুষ ভোটার সংখ্যা চোখে পড়ার মত। এছাড়া উয়ার্শী ইউনিয়নের বরটিয়া, সাপর্তা, নাগরপাড়া কেন্দ্রে পরিদর্শন করে দেখা গেছে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম।
সহকারী রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানা যায়, এ আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ১২৭টি কেন্দ্রের ৭৯৮টি ভোটকক্ষে ভোটাররা ভোট প্রদান করবেন।ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৪৩২ জন। এরমধ্যে নারী ১ লাখ ৭৮ হাজার ২১৯ ও পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ২০৭ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ৬ জন ভোটার রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ আসনে কোন সহিংসতার ঘটনা এখনো ঘটে নাই।








