ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৯:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সুইজারল্যান্ডের জেনেভায় নাইন্টি নাইন হলে চিরো বিদায় Le voyage Final নামের সেবা সংগঠন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 19, 2024 - 9:32 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার

মাহবুবুর রহমান জেনেভা,সুইজারল্যান্ড:
সুইজারল্যান্ডের জেনেভায় নাইন্টি নাইন হলে চিরো বিদায় Le voyage Final নামের সেবা সংগঠন এর বাৎসরিক সভা ও সদস্য চাঁদা সংগ্রহ দিন অনুষ্ঠিত হয়।

প্রবাসে কোন বাংলাদেশী মৃত্যু বরন করলে সরকারি ভাবে লাশ দেশে পরিবারের কাছে পাঠানোর কোন আর্থিক সাহায্যের ব্যাবস্থা না থাকায় প্রবাসী ভাই ও বিদেশীদের কাছে সাহায্যের হাত পাততে হতো।সবার কাছে সাহায্য চেয়ে তারপর লাশ দেশে প্রেরণ করতে সময় ও আর্থিক সংকট দেখা দিত।এই সমস্যা সমাধানে ২০২২ সালে মাহবুবুর

রহমান,হারুন রশীদ,নুরুল ইসলাম,আনোয়ারুল ইসলাম ও তাজুল ইসলাম সম্মিলিত ভাবে চিরো বিদায় নামের এই সংগঠন তৈরী করেন।বছরে ১০০ ফ্রাংক চাঁদা পরিশোধ এর মাধ্যমে পুরো

পরিবারের(১৮ বছরের নিচে)লাশ সুইজারল্যান্ডে অথবা বাংলাদেশে দাফনের সকল খরচ ও প্রশাসনিক সকল কাজের নিশ্চয়তা দেওয়া হবে।৫৩ জন সদস্য(পরিবার)নিয়ে এই সংগঠন চলছে।সুইজারল্যান্ডের জেনেভা ও নুশাতেল ক্যান্টন এবং পার্শবর্তী দেশ ফ্রান্স থেকেও অনেকে এই সংগঠন এর সাথে যুক্ত হয়ে মৃত্যুর পরে সম্মানজনক সমাধিস্থ হবার ব্যবস্থা নিশ্চিত করেছেন।এই সংগঠনে বাংলাদেশের বিভিন্ন জেলা,সকল ধর্মের সদস্য আছেন।

গত কালের সভায় উপস্থিত ছিলেন জনাব তাহের চৌধুরী,জাহিদ টিপু,বাংলাদেশ কন্সুলেট এর সাবেক কর্মকর্তা আবু বক্কর,ওয়াল্ড বরুয়া অর্গানাইজেশন এর মহাসচিব সঞ্জয় রতন বরুয়া,অরুন জ্যোতি বরুয়া,মোখতার হোসেন প্রমুখ।
সভা শেষে সবার জন্য দোয়া করে মোনাজাত করা হয় এবং ভাবিদের প্রস্তুত করা মুখরোচক বিভিন্ন খাবার পরিবেষণ করা হয়।