ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ১২:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাগেশ্বরীতে নতুন নির্বাচনের দাবিতে বিএনপির গনসংযোগ ও লিফলেট বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 19, 2024 - 9:36 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা অনুযায়ী নতুন নির্বাচনের দাবিতে বিএনপির সমাবেশ ও লিফলেট বিতরণ করেন নাগেশ্বরী উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠন।

দ্রব্যমূল্য বৃদ্ধি, কারাবন্দি বিএনপির সব নেতাকর্মীদের মুক্তি এবং নতুন নির্বাচনের দাবিতে নাগেশ্বরী উপজেলা বিএনপির উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানার নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে কলেজ মোর থানা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বি এস সি মোর, বাস স্ট্যান্ড, কাজী মার্কেট পুরাতন বাজার, টিনপট্টি হয়ে শহরের ভেতরে পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে দলটির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা বি এন পির সভাপতি নুরুন্নবী দুলাল তার বক্তব্যে বর্তমান সরকারকে অবিলম্বে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান! এতে অন্যান্যদের মধ্যে উপজেলা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান আনিস পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক উপজেলা যুবদলের আহ্বায়ক নুরজামাল হক, সদস্য সচিব আতিকুর রহমান লেবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ মিনারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন হক রবি,

পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, পৌর যুব দলের সদস্য সচিব নূর জামাল হোসেন কৃষক দলের উপজেলা আহ্বায়ক হাসান হাফিজুর রহমান, পৌর সুখ কৃষক দলের আহ্বায়ক খতিবুর রহমান খোকন, ছাত্রদলের পৌর সদস্য সচিব হিমন আলী মুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচি ব আতিকুর রহমান আকাশ আকাশ, ও বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ