ঢাকা | মে ৭, ২০২৬ - ৫:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে ২৬টি এতিমখানায় এক কোটি ৩১লাখ ২৬হাজার টাকার অনুদানের চেক বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 20, 2024 - 2:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 60 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ২৬টি বেসরকারী এতিমখানায় এক কোটি ৩১লাখ ২৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা হল রুমে ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের বেসরকারী এতিমখানার এতিম শিশুদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট বরাদ্দের মঞ্জুরীকৃত প্রতিষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।

প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব চেক তুলেদেন অনুষ্টানের প্রদান অতিথি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

চেক বিতরণ অনুষ্টানে উপজেলা নিবাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,অধ্যক্ষ শাহ মোঃআব্দুল কুদ্দস,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হুদা,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান প্রমুখ।