ঢাকা | মে ৭, ২০২৬ - ৯:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ সদরে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 20, 2024 - 2:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহ সদরে প্রথম আইনশৃঙ্খলা কমিটি ও সমন্বয় সভা সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার ইউনুছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর প্রথমবার উপস্থিত হওয়ায় সভার শুরুতে নব নির্বাচিত এমপি মোহিত উর রহমান শান্তকে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনীতিবিদ থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

তিনি আইনশৃংখলা রক্ষা, মাদক, ভূমিদস্যু চোরাচালান, সন্ত্রাস প্রতিরোধ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম,জেলা পরিষদের সাবেক সদস্য মমতাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন,আফরোজা হক কলি,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া থানার কর্মকর্তাসহ বিভিন্ন ইউপি’র চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

উপজেলা প্রশাসনের সুনাম অক্ষুণ্ণ রাখার স্বার্থে অমর একুশে উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সভায়, কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।