ঢাকা | মে ৮, ২০২৬ - ১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সুইজারল্যান্ডের জেনেভা জাতিসংঘ অফিসে একুশে উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, February 21, 2024 - 1:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 91 বার

মাহবুবুর রহমান জেনেভা,সুইজারল্যান্ড:
সুইজারল্যান্ডের জেনেভা জাতিসংঘ অফিস, ব্রোকেন চেয়ার স্কোয়ারে ওয়াল্ড বরুয়া অর্গানাজেশন ও একুশ উৎযাপন পরিষদ সুইজারল্যান্ডের উদ্দ্যোগে প্রতি বছরের ন্যায় অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে ৫২ র মহান ভাষা শহীদ দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।প্রবাসী বাংলাদেশী রা বিশেষ করে শিশুরা এতে ব্যাপক অংশ নেয়।

বাংলাদেশ স্থায়ী মিশন এর প্রবাসী ও সমাজকল্যাণ এর ফাস্ট সেক্রেটারি জনাব কামরুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা মিশন এর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

জেনেভা প্রবাসী মিলি হোসেন,রিমি হোসেন,নিশাত আক্তার,ভেলি বরুয়া,বৃষ্টি বরুয়া,আকিব,তাজুল ইসলাম শামিম প্রমুখ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।ভ্যানিলা বরুয়া ভায়োলিন এ জাতীয় সংগীত ও আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি সুর বাজিয়ে প্রবাসী বাংলাদেশী ও উপস্থিত বিভিন্ন দেশের পর্যটক দের মোহিত করে।

আরও উপস্থিত ছিলেন ওয়াল্ড বরুয়া অর্গানাজেশন মহাসচিব সঞ্জয় রতন বরুয়া ও একুশ উৎযাপন পরিষদ সুইজারল্যান্ডের জনাব মাহবুবুর রহমান।