ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১০:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

উত্তর রাঙ্গুনিয়া কলেজ গেইটে রাঙ্গুনিয়া লাইব্রেরি ও রাইয়ান ট্রাভেল এজেন্সির যাত্রা শুরু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 2, 2024 - 4:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

রাঙ্গুনিয়া:দীর্ঘ ১৪ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ গেইটের পাশে রাঙ্গুনিয়া লাইব্রেরি এন্ড ষ্টেশনারী ও রাইয়ান ট্রাভেল এজেন্সি নামে দুটি প্রতিষ্ঠান নিয়ে নতুন যাত্রা শুরু করেছে মুহাম্মদ শিহাব উদ্দিন। এর আগে তিনি আশা কম্পিউটার এন্ড ফটোষ্ট্যাট এর সত্বাধীকারী ছিলেন।

শুক্রবার (১ মার্চ) বিকেলে ফিতা কেটে প্রতিষ্ঠান দুটির শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, লালানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর মোহাম্মদ হানিফ সওদাগর, মাওলানা শফিউল কাদের, সত্বাধীকারী শিহাব উদ্দিন বাবা মো. আশেক প্রমুখ। এর আগে সকালে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

সত্বাধীকারী মো. শিহাব উদ্দিন জানান, দুটি প্রতিষ্ঠানে সকল প্রকার বই, গাইড, ষ্টেশনারী সামগ্রী, ফটোষ্ট্যাট, বিকাশ, নগদ, পাসপোর্ট, টিকেট, ওমরাহ, সৌদি ভিসা প্রসেসিং, মেডিকেলসহ বিভিন্ন ভিজিট ও ফ্যামিলি ভিসা প্রসেসিং করা হবে। এছাড়া সকল প্রকার মোবাইল ব্যাংকিং সেবা পাওয়া যাবে।