ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ব্রাহ্মণবাড়িয়ার সদ্য কারামুক্ত নেতাদের শুভেচ্ছা জানাল নেতাকর্মীরা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 2, 2024 - 4:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

নিজস্ব প্রতিবেদক:সদ্য কারামুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মহসীন মোল্লা ও বিএনপির সোশ্যাল মিডিয়া একটিভিস্ট নূর এ আলম ছিদ্দিকী, শরিয়তপুরের কৃতি সন্তান যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার খানের মুক্তিতে ফুলেল শুভেচ্ছা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সদস্য জসিম উদ্দিন রিপন।

এছাড়া শুভেচ্ছা জানান, সুপ্রিমকোর্ট এর আইনজীবী এডভোকেট মীর হালিম ও যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান রনি।

সদ্য মুক্তি পাওয়া যুবদলের সহসভাপতি মহসীন মোল্লা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাবে যুবদল।

কারামুক্ত বিএনপির সোশ্যাল মিডিয়া একটিভিস্ট নূর এ আলম সিদ্দিকী বলেন, সরকারের নির্যাতন নিপীড়ন উপেক্ষা করেও মাঠের আন্দোলনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে সরকারের অপশাসনের বিরুদ্ধে লেখালেখি অব্যাহত থাকবে।