ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৯:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন,মোঃ শরীফ আহমেদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 15, 2024 - 4:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার

স্টাফ রিপোর্টার:পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন,কাতার প্রবাসী মোঃ শরীফ আহমেদ,শুক্রবার এক বাণীতে এই শুভেচ্ছা জানান তিনি।

বাণীতে কাতার প্রবাসী মোঃ শরীফ আহমেদ বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে সংযম ও সিয়াম সাধনার পবিত্র মাস মাহে রমজান বছর ঘুরে আমাদের মাঝে শুরু।পবিত্র রমজান মাস উপলক্ষে আমি দেশ বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।’

রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানিয়ে,কাতার প্রবাসী মোঃ শরীফ আহমেদ আরো বলেন,অশেষ রহমত-বরকত,মাগফেরাত ও নাজাতের পবিত্র রমজান মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে। মহান আল্লাহর নৈকট্যলাভ,শান্তি এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ এনে দেয় মাসটি।পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানাই।

প্রাপ্ত বয়স্ক সবাইকে ইসলামী বিধান মোতাবেক রোজা পালন,নেক আমল,রোজাদার ব্যক্তিকে সম্মান প্রদর্শনের আহবান জানাচ্ছি। মহান আল্লাহ্তায়ালা আমাদের সবাইকে ইসলামী শরিয়ত অনুযায়ী রোজা পালনের তওফিক দান করুন। সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

শুভেচ্ছান্তেঃ মোঃ শরীফ আহমেদ কাতার প্রবাসী।