ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৪:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বালাগঞ্জের আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে চান দিনা রহমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 15, 2024 - 11:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 99 বার

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর অনেকটাই আটঘাট বেঁধে ভোটের মাঠে নেমেছেন সিলেটের বালাগঞ্জ উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ক্ষমতাশীন দল আওয়ামীলীগ, বিএনপি সহ অন্যান্য দলের প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায় করতে ইতিমধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন। রমজান মাস শুরু হতেই এসব প্রার্থীরা বিভিন্ন সমাজিক সংগঠন ও পারিবারিক ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রচারণা চালাচ্ছেন।

সর্বপোরী বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের স্টল গুলোতে সম্ভাব্য প্রার্থীদের প্রচারনায় মুখরিত হয়ে ওঠেছে। বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রার্থী অন্তত একডজন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এর মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা (দিনা রহমান)।

তরুণ রাজনীতিবীদ সুলতানা রহমান দিনা বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই বাবার রাজনৈতিক কর্মযজ্ঞ তাকে রাজনীতিতে অনুপ্রেরণা যুগিয়েছে। রাজনীতির পাশাপাশি তিনি মানুষের বিপদে-আপদে পাশে থেকে সবসময় নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিয়েছেন। সমাজের কল্যাণমূলক কাজ থেকে শুরু করে দু¯থ, অসহায়, গরিব ও অসুস্থ মানুষদের পাশে দাড়িঁয়ে তিনি সমাজে বিশেষ অবদান রেখেছেন। বিশেষ করে করোনাকালে অসহায় দুস্থ মানুষের ভরসাস্থল ছিলেন তিনি। এমন কর্মতৎপরতা অল্পসময়েই তিনি উপজেলাবাসীর কাছে প্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, তিনি সাধারণ ভোটারদের ভালোবাসা ও সমর্থন নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনি বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার ও মসজিদ-মন্দিরে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে। বালাগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এখন পর্যন্ত যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছে তার মধ্যে জনপ্রিয়তায় ও প্রচার-প্রচারণায় শীর্ষে রয়েছেন সুলতানা রহমান দিনা।

বালাগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতানা রহমান দিনা বলেন, নেতৃত্ব একটি স্বাভাবিক মৌলিক প্রক্রিয়া। এর মাধ্যমে জনগণের ইচ্ছা, অভিলাস, আকাঙ্খা প্রতিফলিত হয়, সমাজের চিত্র পাল্টানো যায়। নেতৃত্বে সততা, দক্ষতা ও সাহসিকতা খুব বেশি প্রয়োজন। তা না হলে টেকসই সমাজ গড়া সম্ভব নয়। বালাগঞ্জ উপজেলার আর্থসামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়েই ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। আমি নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য নিজের অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।

তিনি বলেন, আমি জনগনের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছি, জনগনও আমাকে নিজেদের সন্তান ও বোনের মতো আপন করে নিয়েছেন। ভোটাররা আমার ডাকে সাড়া দিচ্ছেন। অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ বিজয়ী হবো। আমি যেহেতু বিএনপির কর্মী, তাই আমার নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা না করার বিষয়ে দল চুড়ান্ত নেবে। আমার দল (বিএনপি) যদি নির্বাচনে অংশগ্রহন করে তবে অবশ্যই আমি প্রতিদ্বন্ধিতা করব।