ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

এক মাসের মধ্যে সচল হবে আভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পানগাঁও                                  

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 16, 2024 - 11:53 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

কেরানীগঞ্জ ( ঢাকা ) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে আজ দুপুর ১২টায় আভ্যন্তরীণ কন্টিনাল টার্মিনাল পানগাঁও পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

এ সময় তার সাথে ছিলেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি ,জাতীয় সংসদের চিফ হুইফ নূরে -আলম চৌধুরী ,নৌ-পরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি। সালমান এফ রহমানের নেতৃত্বে আভ্যন্তরীণ টার্মিনাল পরিদর্শন শেষে  কেরানীগঞ্জ  কাস্টম কমিশনার অফিসে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় । দুই ঘন্টা পরে এই বৈঠক শেষ হয় বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প  ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান  সাংবাদিকদের জানান পান গাও বন্দর পরিদর্শনে আমরা এসেছি।

আমরা জানতে পেরেছি গত সেপ্টেম্বর মাস থেকে এখানে কাজ  স্থগিত হয়ে আছে। তাই আমরা আজকে আলোচনার মাধ্যমে ভালো একটি পর্যায় এসে পৌঁছেছি তিনি জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বন্দরটির উদ্বোধন করেছিলেন তাই এটি দেখাশোনার দায়িত্ব আমাদের । প্রধানমন্ত্রী চেয়েছিলেন নদীপথে মালামাল বহন করতে পারলে রাস্তাঘাটে পরিবহনের চাপ কিছুটা   কমে আসবে।

আজকে আমাদের আলোচনা সফল হয়েছে অনেকগুলি সমস্যা চিহ্নিত করা হয়েছে যেই যেই সমস্যাগুলো আমাদের তরফ থেকে সমাধান করা দরকার তা করব। অপরদিকে কমিশনারের পক্ষ থেকেও ছোটখাট সমস্যার সমাধানের আশ্বাস পাওয়া গেছে। শ্রমিকদের সমস্যার সমাধান করা হবে তবে তিনি জানান কার্গো সংখ্যা বেশি না আসলে শ্রমিকরা  কাজ পাবে না তাই পোট এলাকায় যাতে কারগো সংখ্যা বেশি আসা-যাওয়া করে সে ব্যাপারে আমাদের সচেষ্ট হতে হবে ।

তিনি আরো  জানান আগামী এক মাসের মধ্যে এই বন্দরটি সচল করা সম্ভব হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল , চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ালে এড মিরাল এম সোহায়েল ও কেরানীগঞ্জ কন্টিনেন্ট টার্মিনালের কাস্টম কমিশনার ড. আবু -নুর ই রাশেদ আহমেদ ,কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন আহমেদ ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াত প্রমুখ