স্পেনের মাদ্রিদে চট্টগ্রাম বাসীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
জিয়াউল হক জুমন, বিশেষ প্রতিনিধি:
রাজধানী মাদ্রিদে চট্টগ্রাম বাসীর উদ্যোগে শনিবার বাঙালি অধ্যুষিত এলাকা লাভাপিয়েসের বাইতুল মোকারম জামে মসজিদ‘সহ মোট ৪ টি মসজিদে ১ হাজার ২ শত ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতার মাহফিলে বাংলাদেশী ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বায়তুল মোকাররম জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, খতীব হাসান বীন মোহাম্মদ উল্লাহ, বেঙ্গল আবুল কালাম আজাদ ,মোঃ দুলাল সাফা, শহিদুল ইসলাম লিটন, মোঃ সেলিম, বাবুল চৌধুরী, সাইফুদ্দিন চৌধুরী, মো রিপন, নিপু, মুন্না, মিল্লাত ,পারভেজ, সারোয়ার ,লোকমান, মোরশেদ, লালু, মোস্তাক, মোঃ হাসান, কুতুব উদ্দিন, মিজান‘সহ চট্টগ্রাম বাসী এবং মাদ্রিদ কমিউনিটি বিভিন্ন সামাজিক ,রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।








