কুয়েত খেলাফত মজলিসের ইফতার ও দোয়া মাহফিল
মোঃ বিলাল উদ্দিন,কুয়েত ব্যুরো প্রধানঃ গত ২৯ মার্চ রোজ শুক্রবার ইসলামি খেলাফত মজলিস কুয়েত,জিলিব আল সুয়েক শাখার। উদ্যোগে মাহে রামজানের তাৎপর্য শীষর্ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়,। উক্ত সাভায় সভাপতিত্ব করেন, মাওলানা ইসমাইল হুসাইনসভাপতি হাসাবিয়া শাখা। ,
পরিচালনা করেন মোহাম্মদ ইলিয়াস হুসাইন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসাবিয়া শাখা কুয়েত,। শুরুতে পবিত্র কোরআনুল করীম থেকে তেলাওয়াত করেন খেলাফত মজলিস কর্মী হাফিজ হাবিবুর রহমান । প্রধান অতিথির আলোচনা করেন, কুয়েত খেলাফত মজলিসের প্রতিষ্ঠা সভাপতি খতিব, শায়খ মোহাম্মদ হাসন বিন আমির।
বিশেষ অতিথির আলোচনা করেন, কুয়েতের খতিব বিশিষ্ট আলেম দ্বীন শায়খ ফখরুল ইসলাম ।সভাপতি কুয়েত শাখা ।আর আলোচনা করেন হাফিজ ওজায়ের আহমদ সিনিয়র সহ সভাপতি কুয়েত শাখা, হাফিজ মাওলানা মোস্তফা কামাল, প্রমুখ আর উপস্থিত ছিলেন, হাফিজ শফিউল্লাহ, রুবেল আমহদ। সভাপতির বক্তব্য ও মোনাজাত করেন মাওলানা ইসমাইল হুসাইন, সভাপতি হাসাবিয়া শাখা কুয়েত।








