ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীর খয়েরবাড়ী ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 2, 2024 - 9:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 46 বার

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে ভিজিএফ এর কার্ডধারী উপকারভোগীদের মাঝে ইদুল ফিতর উপলক্ষে চাল বিতরন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদে নয়টি ওয়ার্ডের ২ হাজার ২৪১জন উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০কেজি করে এ চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ উদ্বোধন করেন ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এনামুল হক । এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম,স্থানীয় গন্যমান্য ব্যাক্তীবর্গ সহ খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগণ।