ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ১১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ী পৌর শহরের শ্মশানঘাট সেতুর সড়ক বাতি উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 3, 2024 - 8:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনারপুরের ফুলবাড়ী পৌর শহরের শ্মশানঘাটে নতুন সেতুর সড়ক বাতি উদ্বোধন করা হয়েছে।

বুধবার সন্ধায় পৌর শহরের শ্মশান ঘাট ছোটো যমুনা নদীর উপর নবনির্মিত সেতুর সড়ক বাতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।

এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী,সৈয়দ সামিউল ইসলাম সোহেল,কাউন্সিলর আতাউর রহমান,আব্দুস জব্বার মাসুদ,মাজেদুর রহমান,আব্দুল মজিদ,হারান দত্ত,মহিলা কাউন্সিলর তঞ্জু আরা,রেবেকা পারভিন প্রমুখ। উদ্বোধন শেষে উপস্থিত অতিথিগন সেতুর পুর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পরিদর্শন করেন।

পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, নবনির্মিত এই সেতুটি নির্মানের পর থেকে অন্ধকারাচ্ছন্ন ছিল।
এতে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল।পৌরবাসীর অসুবিধার কথা ভেবে সেতুর উপরে ১০টি বাতি স্থাপন করা হয়েছে।