ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৬:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান  পরিবারে উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, April 7, 2024 - 1:21 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 70 বার

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি: ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে বালাগঞ্জে দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছে বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর পরিবারে উদ্যোগ ঈদ সামগ্রী বিতরন ।

৬ই এপ্রিল শনি বার দুপুর মাওলানা সৈয়দ আলী আছগর রশিদ পুর নিজ গ্রামের বাড়িতে রশিদ পুর, জালাল পুর, সাদেক পুর,হামছাপুর সহ একশত বিশটি

পরিবার ছিলেন গরিব অসচ্ছল মানুষকে চিনি, সেমাই, তৈল,পিয়াজ,দুধ, পোলার চাল, তেল ডালসহ ব্যাগ ভর্তি সামগ্রী আনুষ্ঠানিক ভাবে উপহার দেন পরিবার প্রধান মাওলানা সৈয়দ আলী আছগর।

ঈদ সামগ্রী বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর পূর্ব পৈলন ইউনিয়ন এর সভাপতি মোঃমুহিবুর রহমান, খেলাফত মজলিসের বালাগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মিছবাহ উদ্দীন মিছলু, ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি নাহিদ হাছান কিবরিয়া, সমাজসেবক আলাউদ্দিন,আব্দুল করিম, ফয়ছল আহমদ হেলাল আহমদ, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর বলেন, আমার পরিবার প্রতিবছর অসহায় প্রতিবন্ধী ও অক্ষম মানুষের পাশে স্বতঃস্ফুর্ত ভাবে দাঁড়ায়। তাদের দোআ ও ভালোবাসা। এধরনের মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে।