ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৯:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিশ্বম্ভরপুরে রোকেয়া এগ্রো ফার্মের উদ্যোগে দুস্থ নারীপূরুষের মাঝে অর্থ বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, April 7, 2024 - 2:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 72 বার

মুরাদ মিয়া,সুনামগঞ্জ:সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে উপজেলার ধনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাজনগর,দুধপুর,লক্ষীরপাড়,মেরুয়াখলা,গোলগাওঁ ও মহুরা এই ৬টি গ্রামের অস্বচ্ছল দুস্থ ও গরীর ২ হাজার নারীপূরুষের মাঝে শাড়ি,লঙ্গী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের রাজনগর গ্রামের কৃতি সন্তান ও রোকেয়া এ্যাগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকিম মোঃ হযরত আলী(বাচ্চু মিয়া)।

রবিবার সকালে রোকেয়া এ্যাগ্রো ফার্মের এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকিম মোঃ হযরত আলী(বাচ্চু মিয়া)”র ঐ সমস্ত অসহায় ও দুস্থ নারীপূরুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন ।

এ সময় উপস্থিত ছিলে মোঃ মণির,পলাশ,আশিক,এনামুল ও সাংবাদিক আশিকুর রহমানসহ প্রমুখ।

রোকেয়া এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকিম মোঃ হযরত আলী(বাচ্চু মিয়া) বলেছেন,আমার জন্ম ও বড় হওয়া হাওরের জেলা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের কাদাঁ মাটিতে। যদিও আমার পুরো পরিবার দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে আসছিল তিন বিভিন্ন সময় যেমন ঈদ আসলে আমার এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে সাধ্যমতো কিছুটা ঈদসামগ্রী উপহার দিতে চেষ্টা করি। তিনি সমাজের বিত্তবানদের ঐ সমস্ত অসহায় মানুষদের পাশে দাড়াঁনোর আহবান জানান।