ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পাবনা রাধানগর ‘আর এম একাডেমী’র ১৯৯০ ব্যাচের ছাত্রদের ইফতার-মিলন মেলা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 8, 2024 - 7:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 117 বার

নিজস্ব প্রতিবেদক:পাবনা রাধানগর মজুমদার একাডেমী (আর এম একাডেমী ) স্কুল ১৮৯৯ সালে স্থাপিত হয় সেই স্কুলের ১৯৯০ ব্যাচের ছাত্রদের আজকে ইফতার ও মিলন মেলার আয়োজন করেছে।

সোমবার (৮ এপ্রিল) এই ইফতারের মিলন মেলা অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ১৯৯০ এর দেশ বিদেশে সব বন্ধুরা পাবনা শহরে একত্রিত হয়ে মিলন মেলার আয়োজন করেন। এই ৯০ ব্যাচকে এখনো একসাথে মিলেমিশে রেখেছে স্কুলের ক্লাস ক্যাপ্টেন তহিরুল ইসলাম হিট।

এসময় উপস্থিত ছিলেন,ব্যারিস্টার সাইফুল ইসলাম খোকন, আশিকুর রহমান স্বাধীন, এম এ আব্দুল খালেক, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, বিদ্যুৎ, আশরাফুল প্রমুখ।