চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা রবিবার (১লা বৈশাখ) সকাল ১০ টায় শহরের নতুন হুজরাপুরে ডায়াবেটিক সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে ।
ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, সহ সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান হানু,সদস্য অ্যাডভোকেট মোহা. সোলায়মান বিশু, সদস্য মো.মনোয়ারুল ইসলাম ডালিম, সামিউল হক লিটন, অ্যাডভোকেট এ কে এম লুৎফর রহমান, মো. মেসবাহুল জাকেরসহ সমিতির সাধারণ সদস্য বৃন্দ।
সভার শুরুতেই বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, প্রতিষ্ঠানটির হিসাব রক্ষক অফিসার মো. ইবনে দাউদ। সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকে যেসকল সদস্য প্রয়াত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়া তিনি ডায়াবেটিক সমিতির নার্সিং ইনস্টিটিউট চালু করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সমিতির প্রয়াত সদস্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।








