ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ১২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পাহাড়পুরে আগুনে পুড়ল বসত বাড়ি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 15, 2024 - 12:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার
রহমতউল্লাহ আশিক , নওগাঁ, রাজশাহী : নওগাঁর বদলগাছীর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে মালঞ্চা গ্রামে বসত বাড়ীতে আগুনে  পুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতির ঘটনা ঘটে।
১৩ এপ্রিল (শনিবার) বিকালে উপজেলার পাহাড়পুর মালঞ্চা গ্ৰামে দেলোয়ার হোসেন এর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক দেলোয়ার হোসেন জানান, কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে চারটি ঘর। ঘরে রাখা টাকা, টিভি, ফার্নিচারসহ অনেক কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
প্রতিবেশী আল আমিন জানান প্রথমদিকেই আগুন ঘরের উপরে দেখা গেছে। মনে হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বদলগাছী ফায়ার সার্ভিস ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম জানান- আগুন লাগার খবর পেয়ে বিকালে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না তবে তদন্ত শেষে রিপোর্ট জমা দিব। ক্ষতির পরিমাণ ৭০/৮০হাজার টাকার মতো হতে পারে।