ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৫:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

গোদাগাড়ীতে  মারপিট করে ১ জনের মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 16, 2024 - 4:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার

মোঃ রবিউল ইসলাম মিনাল:রাজশাহী গোদাগাড়ীতে ছাগলে স্থানীয় মসজিদের আম গাছের চারা – পাতা খাওয়া কেন্দ্র করে,

১৫/৪/২৪ বিকাল অনুমান ৩ টার দিকে দিগরাম ঘুন্টিঘর এলাকায় মোঃ সাদেকুল পিং আজিজুল এর ছাগলে স্থানীয় মসজিদের আম গাছের পাতা খায়। একই দিন সন্ধ্যা অনুমান ৬.৪৫ টার সময় ঐ মসজিদ কমিটির সভাপতি সাবেক মেম্বর নিজাম উদ্দিন, সাদেকুলকে ডেকে ছাগলে গাছ খাওয়ার বিষয়ে বললে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর কিছুক্ষন পর অনুমান ৭.০০ টার দিকে ঘটনাস্থলে ১। সাদেকুলসহ ২। আরিফুল পিতা আজিজুর ৩। জামাল পিতা সাইফুল ৪। মজিবর পিতা সেকেন্দারসহ আরো অনেকে ঘটনাস্থলে লাঠিসোটাসহ উপস্থিত হয়ে পূর্বের বিষয় নিয়ে মসজিদ কমিটির সভাপতির সাথে তর্ক বিতর্ক শুরু করে।

ঐ সময় মোঃ রুহুল আমিন(৪২) পিতা ফজলুর রহমান দিগরাম ঘুন্টিঘর সভাপতির পক্ষ নিয়ে কথা বললে তার উপর চড়াও হয় এবং বাঁশের লাঠি, ইট ইত্যাদি দিয়ে মারপিট করে। তাকে রক্ষার জন্য মোঃ নাজিরুল পিতা আনারুল সাং হাজরাপুকুর থানা গোদাগাড়ী জেলা রাজশাহী আগাইয়া গেলে তারা তাকেও মারপিট করে সাদারন জখম করে। এক পর্যায়ে

গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নাজিরুল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় যায় ।

এই বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন
এই ঘটনায় একটি নিয়মিত মামলার রুজু হয়েছে,
৩ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যান্য আসামিদের গ্রেফতার এর চেষ্টা অব্যাহত আছে।