ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৩:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 21, 2024 - 5:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২১ মে) রাজধানীর নয়াপল্টনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে ছাত্র নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার করতে হবে।

মিছিলটি কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সরকারী বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম এরশাদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের সাজা প্রত্যাহার সহ বর্তমান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন, এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের স্লোগান দিতে থাকেন ।

মিছিলে উপস্থিত ছিলেন- মোহাম্মাদপুর ২৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক সাব্বির আহমেদ, ৩১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব আমিরুল ইসলাম, শেরে বাংলা নগর থানা ছাত্রদল নেতা আরমান হোসেন, আদাবর থানা ছাত্রদল নেতা এমরান হোসেন ইমরান, মিরপুর মডেল থানা ছাত্রদল নেতা ওবাইদুল্লাহ, রূপনগর থানা ছাত্রদল নেতা ফয়সাল, মো:পুর থানা ছাত্রদল নেতা জহিরুল ইসলাম, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা শামসুল হক, হ্রদয় হোসেন, আবু হোরায়রা সাদি, ইকরামুল হাসান প্রমুখ ।