ঢাকা | মে ২, ২০২৬ - ৫:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে মোবাইল ফোনে ডেকে এনে যুবককে গুলি করে হত্যা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 26, 2024 - 1:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে মোবাইল ফোনে ডেকে এনে বাসার গেটের সামনে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম মোঃ স্বপন (৩৬)। এই ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে কালিন্দী ইউনিয়নের খালপাড় চড়াই এলাকায়।
পারিবারিক সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা স্বপনকে মোবাইল ফোনের মাধ্যমে তার বাসার গেটের সামনে আসতে বলে।

এতে সে গেটের সামনে আসলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই স্বপর মৃত্যুর কোলে ঢলে পড়ে। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ খবর পেয়ে রাতেই নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত তপনের বাবার নাম মোহাম্মদ ইলিয়াস। তার বাড়ি ফরিদপুর জেলার লেবুতলী গ্রামে।

এ খালপাড় চড়াইল এলাকায় ইয়াকুব মিয়ার বাড়িতে গত দুই বছর যাবত ভাড়া থাকে। নিহত স্বপন জিনজিরার তাওয়া পোট্রি এলাকায় একটি কারখানায় শ্রমিকের কাজ করতো। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর তদন্ত খালিদ হোসেন জানান, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে খুব দ্রুতই এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।