ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৬:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি খেয়ে অর্থাভাবে চিকিৎসা সেবা পাচ্ছে না ইয়ামিন শেখ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 27, 2024 - 4:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 258 বার

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়েঅর্থ ভাবে চিকিৎসা পাচ্ছে না ইয়ামিন শেখ। জানাযায় গত ১৯ তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার পল্টন এলাকায় আন্দোলনরত অবস্থায় তিনি গুলিবিদ্ধ হয় ।

তখন আন্দোলনরত অন্য ছাত্ররা তাকে যাত্রাবাড়ি জাতীয় বিজ্ঞান চক্ষু হাসপাতালে নিয়ে যায় ।সেখানে তার প্রাথমিক চিকিৎসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ছয়টি গুলি এখনও বিদ্যমান রয়েছে । ডান চোখে একটা গুলি থাকায় জরুরী ভিত্তিতে অপারেশন না করলে চোখটি নষ্ট হয়ে যেতে পারে এই আশঙ্কা করছেন ডাক্তাররা। গুলিবিদ্ধ ইয়ামিন জানায় তার চিকিৎসার জন্য সরকারিভাবে সহায়তা করলে তার পুনরায় চক্ষু ভালো হলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে ।

এই জন্য বর্তমান সরকার কাছে তার আকুল আবেদন তার চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে এই প্রত্যাশা করতেছে তিনি। গুলিবিদ্ধ ইয়ামিন কেরানীগঞ্জের আগানগর এলাকায় আমবাগিচা বসবাস করেন ।ইয়ামিনের পিতামোঃ নিরব শেখ জানান অনটনের মধ্য দিয়ে চলছে তার সংসার এমত অবস্থায় ছেলেকে চিকিৎসা করানোর মতো অর্থ আমার কাছে নেই। শেখ ।