ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১০:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহী আ:লীগ’র সা: সম্পাদক নেতা ডাবলু সরকার র‍্যাবের জালে গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 5, 2024 - 3:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

জিয়াউল কবীর,(স্টাফ রিপোর্টার),রাজশাহী:গন অভ্যুত্থান কারী ছাত্র জনতার উপর হামলা ও তার দায়ে হত্যা মামলার আসামী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা।

র‍্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীর জানান, শুক্রবার রাতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁর দক্ষিণ পাড়া এলাকা থেকে ডাবলু সরকারকে গ্রেফতার করে। ৫ আগস্ট ছাত্রজনতার গনঅভ্যুথানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামী তিনি।

গ্রেফতার কৃত ডাবলুকে নওগাঁ অথবা জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে রাখা হবে। সেখানে যদি তার নামে কোন মামলা থাকে সে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আর সেখানে মামলা না থাকলে রাজশাহীর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।