কেরানীগঞ্জে উপসচিব পদের সকল কোটার অবসান দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত
কেরানীগঞ্জ (ঢাকা )প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে আজ সকাল দশটায় উপজেলা স্বাস্থ্যের মূল ফটকে সারা দেশের ন্যায় উপসচিব পদে সকল কোটার অবসানের দাবিতে মানববন্ধন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা;আবদুল মোকাদ্দেস , জুনিয়র কনসার্টের মেডিসিন ডাক্তার আয়েশা
আক্তার ,সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, কেরানীগঞ্জ উপজেলা কৃষি ও সম্প্রসারণ কর্মকর্তা হিমেল সরকার ,সহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।








