ঢাকা | মে ৩, ২০২৬ - ৭:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে আটিবাজারে জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 30, 2024 - 2:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারে জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ রোববার বিকেলে আটিবাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আটি বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী তারেক ইমাম বাবুল জানান, আটিবাজারে করিম হাজীর জমিদারের এক শতাংশ জায়গার উপর নির্মিত একটি দোকান ঘর বাক্কে বেপারী নামে এক ব্যক্তি ভাড়া নিয়ে ব্যবসা করতেন। তার মৃত্যুর পর তার ছেলে আওয়ামী লীগ নেতা মোঃ শাহনেওয়াজ দোকানটি পরিচালনা করতেন। গত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে ওই দোকানের কোন ভাড়া করিম হাজী জমিদারের পরিবারের কাছে দিতেন না শাহনেওয়াজ।

এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে ওই জায়গার জাল দলিল সৃজন করে করিম হাজি জমিদারের পরিবারের লোকজনকে নানাভাবে ভয় দেখাতো সে। আওয়ামী লীগ সরকারের পতনের পরে কয়েকদিন আগে শাহনেওয়াজ ও তার ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাব্বির রাতের আঁধারে ওই জায়গায় পাকা ভবন নির্মাণের পিলার স্থাপনের কাজ শুরু করেন। এই ঘটনাটি জানার পর জমিদার করিম হাজির পরিবারের লোকজন আটিবাজার বণিক সমিতির বরাবর আওয়ামী লীগ নেতা শাহানেওয়াজের বিরুদ্ধে অভিযোগ দেন।

এই অভিযোগের ভিত্তিতে আজ সকালে তাদের বাধা দিলে উল্টো আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ও তার ছেলে ছাত্র ছাত্রলীগ নেতা সাব্বিরের নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন জমিদার করিম হাজির পরিবারের লোকজন এবং তাদের নানা হুমকি-ধুমকি প্রদান করে। এই ঘটনার প্রতিবাদে বিকেলে ভূমি দস্যু আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ও তার ছেলের বিরুদ্ধে আটি বাজারের ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বাজার এলাকা প্রদক্ষিণ করে বণিক সমিতির অফিসের সামনে গিয়ে শেষ হয়।

আটি বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, ওই দোকান ঘরের জায়গাটি জমিদার করিম হাজির। কিন্তু আওয়ামী লীগ আমলে জোর করে শাহনেওয়াজ দোকান ঘরটি দখল করে নেয় এবং জমিদারকে কোন ভাড়া দেয়নি। আটিবাজারের মেসার্স আলম অ্যান্ড সন্স প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নাজিম উদ্দিন পাভেল জানান, ওই দোকান ঘরের মালিক করিম হাজী জমিদার।

ব্রিটিশ আমল থেকেই ওই জায়গা দখলে রয়েছে তাদের। গত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে শাহনেওয়াজ জায়গাটি জোর করে দখলে রেখেছে এবং জমিদারকে কোন ভাড়া দেয় না। আটি বাজারের মেহেরবান সুইটমিটের মালিক আব্দুল করিম জানান,ওই জায়গার মুল মালিক করিম হাজী। আওয়ামী লীগ আমলে ক্ষমতার দাপট দেখিয়ে শাহনেওয়াজ দোকানটি দখলে নিয়ে জমিদারকে কোন ভাড়া দিত না।