ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভাটেরায় মাঠ দিবস অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 20, 2025 - 3:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 77 বার

আশরাফুল ইসলাম জুয়েল :কুলাউড়া উপজেলায় হীড বাংলাদেশ ভাটেরা শাখার আওতায় শ্রীপুর মাদ্রাসা বাজার এলাকায় পারুল বেগম এর পুকুর পাড়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ) এর অর্থায়নে ২০২৩-২৪ অর্থবছরে বাস্তবায়িত “উচ্চ মূল্যের চিতল কার্প মাছ চাষ” শীর্ষক প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলকে চিতল মাছের দৈহিক বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। অনেকে ভবিষ্যতে তাদের পুকুরে চিতল মাছের একক চাষ করবেন বলে আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ কৃষি ইউনিটের মৎস্য কর্মকর্তা জনাব ইমরান হোসেন, ভাটেরা শাখার ব্যবস্থাপক জনাব মো: জিয়াউর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা জনাব রুহুল আমীন এবং ক্রেডিট অফিসার জনাব প্রদীপ দেবনাথ।

এছাড়া ও উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ ভাটেরা শাখার সদস্যদের মধ্যে পারুল বেগম, নজরুল ইসলাম, রমা দাস, সালেকা বেগম, তাজউদ্দিন আহমেদ প্রমূখ।