ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা: বই ভালোবাসি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 22, 2025 - 12:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 83 বার
আব্দুস সাত্তার সুমন 
বই আমার বই
যাচ্ছ তুমি কই?
বই বড় ভাই
তোমায় কোথায় পাই!
মেলা আসলো বলে
থাকবো কদম তলে
যাচ্ছি ঢাকার কুলে
দরজা-জানলা খুলে।
তুমি আমার সঙ্গে
থাকবে দেবা অঙ্গে
নানান রূপের রঙ্গে
লাল সবুজের বঙ্গে।
বই ভালোবাসি
তাইতো ছুটে আসি
জ্বলবে আলোর রশ্মি
সর্ব বারোমাসি।
খোকা খুকু যাবে
নতুন বই পাবে
একুশেতে রবে
এবার দেখা হবে।