ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 27, 2025 - 3:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 139 বার

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান এবং আ’লীগের দোসরদের দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। মৌলভীবাজার সদর ও পৌরসভার পদবঞ্চিত নেতাকর্মীদের আয়োজনে সোমবার দুপুরে জেলা শহরের চাঁদনীঘাট সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে কুসুমবাগ মোড়ে গিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক রাজা, পৌর বিএনপি সিনিয়র নেতা মো: ইউসুফ, আমিনুর রশিদ, এইচ এম শফিক, সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, ইউপি সদস্য গউছ, হেলাল আহমদ, আব্দুল জলিল, মুহিবুর রহমান দিপলু সহ মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতৃবৃন্দ।

এদিকে, রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পর উপজেলার টেংরা ইউনিয়নের পদ-বঞ্চিতরা বিক্ষোভ মিছিল করেছেন। এছাড়া ত্যাগীদের বাদ দিয়ে আওয়ামী লীগের সাথে থেকে সুবিধাভোগীদের পদ দেয়া হয়েছে দাবি করে ওই উপজেলার সবকটি ইউনিয়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখাচ্ছেন।