ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ২:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরাণীগঞ্জ অর্ধলক্ষ টাকা সমমূল্যের জালনোটসহ ২ জন আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 10, 2025 - 3:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 39 বার

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অর্ধলক্ষ্য টাকা সমমূল্যের জাল নোটসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-১০।
আটককৃতরা হচ্ছে মোঃ জিলানী ইরান(১৯) ও মোহাম্মদ রিয়াদ (২০)। রাব-১০ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাবের একটি অভিযানিক দল আজ বিকালে মডেল থানার কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

এসময় অর্ধ লক্ষ টাকা সমমূল্যের জালনোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের তাদের দুজনকে আটক করা করা হয়। আটককৃত জিলানী ইরানের বাবার নাম মো. হারুন রহমান। তার বাড়ি মাদরীপুর জেলার মাদারীপুর সদর থানার সৈদারবালি গ্রামে। অপর আটককৃত মো. রিয়াদের বাবার নাম মো. রফিকুল ইসলাম। বাড়ি মাদারীপুর সদর থানার শকুনি কলেজ রোড এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‍্যাবের কাছে জানায় যে, তারা জাল টাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অধিক লাভের আশায় এই জাল টাকা সংগ্রহ করে বিভিন্ন বাজার এবং জনসাধারণের নিকট সরবরাহ করে আসছিল।
মোঃ আলমগীর হোসেন
কেরানীগঞ্জ -ঢাকা
১০-০২-২০২৫