ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১০:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আকাশ মাল্টিমিডিয়া কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 10, 2025 - 7:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 38 বার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় আকাশ মাল্টিমিডিয়া একাডেমি ও কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দুই দিন ব্যাপী আকাশ মাল্টিমিডিয়া একাডেমি ও কেজি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি বিভিন্ন ক্রীয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে সোমবার সকাল ৯ টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের পরিচালক মমতাজ আলী আকাশ এর সঞ্চালনায় ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তানোর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান (কামরুল)।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কায়মুল হক, তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা, তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান বাবু, চকসাবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ মন্ডল, পুকুরিয়া তেপাড়া কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষিকা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#