ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৪:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে তারুন্যের উৎসব উপলক্ষে পুষ্টি মেলা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, February 12, 2025 - 4:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে স্বাস্থ্য, পুষ্টি মেলা ও প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সহযোগীতায় হাসপাতাল চত্বরে দিনব্যাপি এ স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, পরিসংখ্যানবিদ মো. নাজমুল হক, যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারি আবুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মনছুর আলী, তথ্যসেবা অফিসার ইসকিতা
আফরিন, স্যানিটারী ইন্সপেক্টর আনিসুর রহমান, পৌর স্যানিটারী ইন্সপেক্টর  মোস্তাফিজুর রহমান, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা, সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেনিশ তপ্ন, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভি, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।