ইতালির পাদোভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও কর্মী সভা
জাকির হোসেন সুমন, ব্যাুরো প্রধান ইউরোপ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতালির পাদোভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও কর্মী সভা অনুষ্ঠিত হয় ।

পাদোভার একটি সিনেমা হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উত্তর ইতালির আহবায়ক আজমত উল্লাহ রবিন । স্বেচ্ছাসেবক দল উত্তর ইতালির সদস্য সচিব নূর হোসাইন জমির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ( যুগ্ম সম্পাদক পদমর্যাদায় ) মোহাম্মদ সেলিম হোসেন।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাদোভা বিএনপির সাবেক আহবায়ক এ বি এম আজহারুল আলম। শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় , এর পর দলীয় সঙ্গীত ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাদোভা বিএনপির সাবেক সদস্য সচিব মো : বিল্লাল হাওলাদার , বিএনপি নেতা মো: জাকির ভূইয়া, মো: কামাল আকন, উত্তর ইতালি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: রাজু আহমেদ রাজন, মো: শফিকুল ইসলাম মিলন। আলোচনা সভায় বক্তারা ৫২ সালে ভাষা শহীদদের স্বরণে ১ মিনির নিরবতা পালন শেষে ভাষা শহীদদের অবদানের কথা তুলে ধরেন। পরে পাদোভা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা
অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন , আশিকুর রহমান ইউসুফ, কামরুল হাসান সজল, জি এস মুন্না, গোলাপ মাহমুদ, মো: আবুল হোসেন রনি, নাব্বির আজাহার, মোকবুল খান, জাহাঙ্গীর চৌধুরী, গোলজার আহমেদ, রাজু আহমেদ, জাকির হোসেন, ভিসেন্সা বিএনপি নেতা মো: ফিরোজ খন্দকার, ভিসেন্সা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউল আলম স্বপন, সদস্য সচিব শাকিল সরদার, বিএনপি নেতা নিজামুল হক সেলিম, আবদুল রাজ্জাক, প্রিন্স বেপারী, যুবদল নেতা রাসেল পাটোয়ারী প্রমূখ ।








